• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে নেদারল্যান্ডের পাম’র বিশেষজ্ঞদলের সাথে মতবিনিময়

hstu-pic-27-10-2016দিনাজপুর প্রতিনিধি: নেদারল্যান্ডের সিনিয়র বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ‘পাম’ এর বিশেষজ্ঞদলের সাথে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও স্থানীয় ডেইরি ফার্ম উদ্যোক্তাদের কৃষি ও পশু সম্পদ উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড. মোছা. আফরোজা খাতুন’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. আনিস খান, ‘পাম’ বাংলাদেশ নেপাল কান্ট্রি কো-অর্ডিনেটর মি. জোহান ভেন ডেনবার্গ এবং পাম’র ভেটেরিনারি বিশেষজ্ঞ ড. জোস্ট ডেনভার। স্বাগত বক্তব্য রাখেন জেনেটিক্স অ্যান্ড এনিম্যাল ব্রিডিং বিভাগের চেয়ারম্যান ও পাম’র স্থানীয় প্রতিনিধি প্রফেসর ড. আব্দুল গাফ্ফার মিঞা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেনেটিক্স অ্যান্ড এনিম্যাল ব্রিডিং বিভাগের সহকারী অধ্যাপক মো. রাশেদুল ইসলাম।
প্রফেসর মো. রুহুল আমিন বলেন, দেশে পুষ্টির চাহিদা মেটাতে ডেইরি শিল্প বিকাশের বিকল্প নেই। এজন্য সংশি¬ষ্ট বিশেষজ্ঞ এবং ডেইরি শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। বাংলাদেশের কৃষি ও পশু সম্পদ উন্নয়নে সহযোগিতার জন্য নেদারল্যান্ডের পাম বিশেষজ্ঞ দলকে আন্তরিক ধন্যবাদ জানান। মতবিনিময় সভায় বাংলাদেশের ডেইরি শিল্পের সমস্যা, সম্ভাবনা এবং এর বিকাশে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, স্থানীয় ডেইরি ফার্মের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ