• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরের তিন ইউপি নির্বাচন ৩১ অক্টোবর 

ইউপি নির্বাচনসিসি নিউজ: দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর,পার্বতীপুর উপজেলার ১ নং বেলাইচন্ডি এবং বীরগঞ্জের ৪ নং পাল্টাপুর ইউনিয়নে আগামী ৩১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাব, বিজিবি ও পুলিশসহ বিপুল সংখ্যক আনছার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিরল উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান,২৬ জন সাধারণ ও ১১জন মহিলা সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে ১১টি ভোট কেন্দ্রে ১৯ হাজার ৭’শ ২২জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। এর মধ্যে ৯ হাজার ৯’শ ৭৩ জন পুরুষ এবং ৯ হাজার ৭’শ ৪৯ জন মহিলার ভোটার রয়েছেন।
চলতি বছর ৭ মে অনুষ্ঠিত ৪র্থ দফার ইউপি নির্বাচনে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের কৈপুলকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের স্থগিত হওয়া ভোট আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে।
গত ৭ মে শনিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর পর পরই আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রাার্থী নুর মোহাম্মদ রাজা ও তার সমর্থকরা ইউনিয়নের কৈপুলকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করেন। পরে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারা শুরু করলে ভোটগ্রহণ স্থগিত করেন নির্বাচন কমিশন।
এঘটনায় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তহিজ উদ্দীন বাদী হয়ে চেয়ারম্যান প্রার্থী নুর মোহাম্মদ রাজাসহ তার ৩০-৪০ কর্মী সমর্থককে আসামি করে ওই দিনই পার্বতীপুর মডেল থানায় মামলা (নং- ৬ তাং ৭-৫-১৬) দায়ের করেন।
নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, বেলাইচন্ডি ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৮শ’ ৩৪ জন। এর মধ্যে স্থগিত হওয়া কৈপুলকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ৭শ’ ৮৫ জন।
ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৮টিতে ভোট পড়ে ২০ হাজার ৪শ’ ৪৯টি। এর মধ্যে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নুর মোহাম্মদ রাজা পান ৭ হাজার ১৫০টি, বিএনপি মনোনিত প্রার্থী এআইএন হাছিবুর রশিদ পান ৮ হাজার ৫শ’ ৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী আবদুল মজিদ সরকার পান ৫২১ ভোট ও আরেক স্বতন্ত্র প্রার্থী মোঃ মোমিনুর মন্ডল পান ৩ হাজার ৯শ’ ৯১ ভোট।
ভোট দেয়ার হার শতকরা ৭৩.৪৭ ভাগ। প্রাপ্ত ভোটে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নুর মোহাম্মদ রাজার চেয়ে বিএনপি মনোনীত প্রার্থী এআইএন হাছিবুর রশিদ ১ হাজার ৩শ’ ৫৬ ভোটে এগিয়ে ছিলেন।
আর ৪ নং পাল্টাপুর ইউনিয়নে হবে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। এ্ উপ-নির্বাচনে ৫ জন চেয়ারম্যান প্রার্থী ভোট যুদ্ধে অবর্তীর্ন হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ