• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১০৪ রানে আউট হলেন তামিম

image-3690-1477640572সিসি নিউজ : মঈন আলীকে পরপর ২ বলে দুই ৪ মেরে সেঞ্চুরি পূর্ণ করেছেন তামিম ইকবাল। তামিম ইকবাল-মুমিনুল হকের অবিচ্ছিন্ন দেড় শ রানের জুটিতে এগোচ্ছে বাংলাদেশ। মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর : ৪৩ ওভার শেষে বাংলাদেশ ১৮৪/২।

ব্যাট করছেন তামিম ইকবাল (১০১) ও মুমিনুল হক (৬৫)। তামিম-মুমিনুলের অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটিতে এসেছে ১৬৬ রান। ফিরে গেছেন ইমরুল কায়েস (১)।

তিন ওয়ানডে ও প্রথম টেস্টের পর এই সিরিজে প্রথমবারের মতো আজ টস জিতেছে বাংলাদেশ। অধিনায়ক মুশফিকুর রহিম টস জিতে বেছে নেন ব্যাটিং। কিন্তু ব্যাটিংয়ের শুরুটা মোটেই ভালো হয়নি স্বাগতিকদের।

ইনিংসের তৃতীয় ওভারেই বাজে একটি শট খেলে আউট হয়ে যান ইমরুল কায়েস। অফ স্টাম্পের বাইরে ক্রিস ওকসের শর্ট বলে কাট করতে গিয়ে পয়েন্টে বেন ডাকেটকে ক্যাচ দেন এই বাঁহাতি ব্যাটসম্যান (৩ বলে ১)। বাংলাদেশের স্কোর তখন ১ উইকেটে ১ রান।

শুরুতেই ইমরুল কায়েসকে হারানোর পর তামিম ইকবাল ও মুমিনুল হকের ব্যাটে প্রতিরোধ গড়ে বাংলাদেশ। তামিম শুরটা করেন বেশ সতর্কতার সঙ্গে। প্রথম রান নেন নিজের মোকাবিলা করা ২০তম বলে। তবে এর পরেই আগ্রাসি হয়ে ওঠেন। অভিষিক্ত জাফর আনসারির একই ওভারে মারেন তিন চার।

ইনিংসের ১৫তম ওভারে ওই আনসারির বল ফাইন লেগে পাঠিয়ে ৩ রান নিয়ে ৬০ বলে ফিফটি পূর্ণ করেন তামিম। ৪ মেরে রানের খাতা খোলা মুমিনুলও তামিমকে যোগ্য সঙ্গ দিতে থাকেন। ফলে ১৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৮৪।

ইংলিশ বোলারদের বেশ ভালোভাবে সামলে লাঞ্চের আগেই দ্বিতীয় উইকেটে শতরানের জুটি গড়েন তামিম-মুমিনুল। ৮৫ মিনিটে ১২৩ বলে এই জুটি গড়েন দুই বাঁহাতি ব্যাটসম্যান। সিরিজে এটাই বাংলাদেশের প্রথম শতরানের জুটি। এরপর বাংলাদেশ লাঞ্চ বিরতিতে যায় ১ উইকেটে ১১৮ রানে।

ব্যক্তিগত ৪৪ রানে নিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছিলেন, বিরতি থেকে ফিরেই ফিফটি তুলে নেন মুমিনুল। স্পিনার আদিল রশিদের বলে চার মেরে ৭১ বলে ফিফটি পূর্ণ করেন এই বাঁহাতি। এটা তার ক্যারিয়ারের দশম ফিফটি।

বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার শফিউল ইসলামের পরিবর্তে খেলছেন অফ স্পিনার শুভাগত হোম। অর্থাৎ এই টেস্টে এক পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। একমাত্র পেসার হিসেবে রয়েছেন কামরুল ইসলাম রাব্বি। দলে চার স্পিনার।

ইংল্যান্ড দলে দুটি পরিবর্তন এসেছে। পেসার স্টুয়ার্ট ব্রডকে বিশ্রামে রেখে খেলানো হচ্ছে আরেক পেসার স্টিভেন ফিনকে। স্পিনার গ্যারেথ ব্যাটির জায়গায় খেলছেন স্পিন অলরাউন্ডার জাফর আনসারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ