ডিমলা ( নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলায় সকালে বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এককালীন সহায়তার লক্ষ্যে ২০১৬-২০১৭ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে গম ও সার বিতরন করা হয়। ডিমলা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর ডিমলার আয়োজনে আজ উপজেলা চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপত্তিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ডোমার-ডিমলা) নীলফামারী-১ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র রায়।
সভায় বক্তৃতা করেন, উপজেলা কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েমা তাবাচ্ছুম শাহ্, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, ডিমলা থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা এসএম তপন কুমার রায় প্রমুখ। সভায় প্রধান অতিথি সাংসদ বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার বর্তমান সরকারের কৃষি বান্ধব কর্মসূচী এবং খাদ্যবান্ধব কর্মসূচী প্রসঙ্গ টেনে বিস্তারিত আলোচনা করেন। সভা শেষে প্রধান অতিথি বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে গম বীজ ও সার প্রদান করেন।