• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঝিনাইদহে প্রতারক চক্রের ফাঁদ: পাকা ধানে মই

jhenaidah-paddy-picঝিনাইদহ প্রতিনিধি: জমি চাষ করেছেন, ক্ষেতে ধান লাগিয়েছেন, যত্ন করে নিড়ানী সার ঔষধ দিয়েছেন, ক্ষেতের ধান পেকে গিয়েছে অথচ তা কাটতে দেয়া হচ্ছে না। ঝিনইদহের শৈলকুপার পার কাঁচেরকোল গ্রামের  প্রান্তিক কৃষক সাইদুল ও তুহিন জোয়ার্দ্দারের ঘরে আমন মৌসুমে ঘরে উঠবে পাকা ধান, এই বাস্তবতা এখন দু:স্বপ্ন করে দিয়েছে প্রতারক চক্র।
নানা ফাঁদ পেতে, জাল কাগজপত্র বানিয়ে এখন দাবি করা হচ্ছে ক্ষেতের ধান তাদের পাওনা, জমি তাদের । এই চাষীরা আদালতের স্মরণাপন্ন হলে আদালত জমির স্থিতিশীল অবস্থা  জারি রাখার নির্দেশনা দিয়েছ্নে। একই সাথে দ্বিতীয় পক্ষকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন। ফলে এখন মাঠের পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন ঐ দুই কৃষক।
সরেজমিনে দেখা গেছে, শৈলকুপার পার কাঁচেরকোল গ্রামে গিয়ে দেখা গেছে, গ্রামটির মিস্ত্রি পাড়ায় কৃষক সাইদুল জোয়ার্দ্দার ও তার ভাই তুহিন জোয়ার্দ্দার তাদের পৈত্রিক প্রায় ১একর ৫০ শতক জমির উপর এবার ধান, হলুদ ও মরিচ চাষ করেছেন।
পৈত্রিক সম্পত্তি হিসাবে গত ৫০ বছরের বেশী সময় ধরে তারা এসব জমি ভোগ-দখল করছেন। কিন্তু অতি সাম্প্রতি  উত্তর মির্জাপুর গ্রামের শওকত আলী শহিদ নামের এক ব্যক্তি সেখানে জমি দাবি করে আসছে। অভিযোগ উঠেছে ঐ কৃষকের মায়ের কাছ থেকে এক সময় ১৯ শতক জমি বন্দক নেয় শওকত পরে তা ক্রয় করে কিন্তু এখন সবই দাবি করে আসছে।
শওকতের সাথে রুয়েল সহ আরো কিছু ব্যাক্তি ঐ কৃষকদের পাকা ধান কাটতে দিচ্ছে না। এসব ফসল জোর করে কেটে নেয়ার হুমকি সহ পরিবারের উপর হুমকি দিয়ে চলেছে।
এ ঘটনায় কৃষক তুহিন জোয়ার্দ্দার সাংবাদিককে জানায়, অতীতে কোন সময় তাদের জমিতে কেউ কোন দাবি তোলেনি, এখন জোর করে এসব করছে। পুলিশের সহযোগীতা পাচ্ছেন না বলে তিনি অভিযোগ করছেন।
এ ব্যাপারে শওকতের সাথে তার মোবাইলে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও  তিনি ফোন ধরেননি।
কচুয়া তদন্ত কেন্দ্রের এএসআই আব্দুর রাজ্জাক জানান, শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জমি নিয়ে যাতে কোন সহিংসতা, সংঘর্ষ না হয় সে জন্য আদালতের আদেশ মানা হচ্ছে । পুলিশ কারো পক্ষ নেয়নি।

ঝিনাইদহে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১, আটক ২

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ইস্তেফাপুর গ্রামে মোহন মুন্সী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৮ অক্টোবর) দিনগত রাতে এ ঘটনা ঘটে। পরে শনিবার সকালে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ইস্তেফাপুর গ্রামের হাসানুজ্জামান তিতু (৪৮) ও মুরারীদহ গ্রামের ফজের আলীর ছেলে খোকন আলীকে (২৮) আটক করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার সাংবাদিককে জানান, শুক্রবার রাতে মোহনকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়েছে।
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার ইস্তেফাপুর গ্রামের হাসানুজ্জামান তিতু ও ফিরোজ আহমেদ ফিদুর সঙ্গে বিরোধ চলে আসছিলো।
এর জের ধরে শুক্রবার রাতে ফিদুর সমর্থক মোহন মুন্সী, মুসলিম বিশ্বাসসহ তিনজনের ওপর হামলা চালায় তিতুর সমর্থকরা। এ সময় মোহন মুন্সী ও মুসলিম বিশ্বাস আহত হন।
তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোহনকে মৃত ঘোষণা করেন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ