• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পাকিস্তানের তথ্যমন্ত্রী বরখাস্ত

image-3908আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের তথ্যমন্ত্রী পারভেজ রশিদকে বরখাস্ত করেছে দেশটির সরকার। শনিবার তাকে বরখাস্ত করা হয়েছে বলে সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে।

এর আগে দেশটির জাতীয় দৈনিক ডনে সেনাবাহিনী ও সরকারের দ্বন্দ্বের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য পারভেজ রশিদের বরাত দিয়ে জানানো হয়। এর জেরে তাকে বরখাস্ত করলো পাক সরকার।

পাক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই বিতর্কিত প্রতিবেদনের ফলে জাতীয় নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে। এ জন্য রশিদের সংশ্লিষ্ঠতার প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। নিরপেক্ষ তদন্তের স্বার্থে তথ্যমন্ত্রীকে তার দফতর থেকে বরখাস্তের নির্দেশ দেয়া হয়েছে।

এ ছাড়া ডনে প্রকাশিত ওই প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তথ্যমন্ত্রীর প্রধান তথ্য কর্মকর্তা রাও তেহসিন আলি খানকেও বরখাস্ত করা হয়েছে। সেনাবাহিনী ও সরকারের দ্বন্দ্বের বিষয়ে ডনের প্রকাশিত ওই প্রতিবেদন নাকচ করে দিয়েছে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নেতৃত্বাধীন সরকার। একই সঙ্গে ডনের ওই সাংবাদিকের বিরুদ্ধে দেশত্যাগে সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ