• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়ারপুর ছেলের হাতে মা খুন

খুনমৌলভীবাজার: জেলা সদরের সৈয়ারপুর এলাকায় নিজ ছেলের হাতে মা রিনা ভৌমিক (৫৫) খুন হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরতলীর সৈয়ারপুর এলাকায় লোকনাথ মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় খুনি উৎফল ভৌমিককে (৩৫) স্থানীয় জনতা আটক করে থানা পুলিশের তুলে দেয়। পুলিশ বলেছ, উৎফল ভৌমিক মানসিক রোগী। নিহত রিনা ভৌমিক সৈয়ারপুরের নির্মল ভৌমিকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সৈয়ারপুর লোকনাথ মন্দিরের পাশে নিজ বাড়িতে উৎফল ভৌমিক তার মা রিনা ভৌমিককে ঘরের ভেতর দরজা বন্ধ করে দা দিয়ে কোপানোর পর লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় তার চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এসে রিনা ভৌমিককে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠায়। জানা গেছে, উৎফল ভৌমিক মানসিক ভারসাম্যহীন। সে এর আগেও এলাকার বেশ কয়েক জনকে বিভিন্ন সময় মারধর করে আহত করে।

মৌলভীবাজার মডেল থানার ওসি অকিল উদ্দিন আহমদ বলেন, ছেলেটি মানসিক রোগী। তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় নির্মল কুমার ভৌমিক বাদী হয়ে ছেলেকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ