ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মো.এলিন সরকার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধায় ফুলবাড়ী বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক এলিন সরকার ফুলবাড়ী উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মো. ছায়বর রহমানের ছেলে।
ফুলবাড়ী থানার ওসি মো. মোকসেদ আলী জানান, ২৭ অক্টোবর বিকেলে এলিন ছয় বছরের একটি শিশুকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় এলিন।
এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ৩০ অক্টোবর ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর ওই দিন সন্ধায় এলিন সরকারকে আটক করা হয়।