• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাবেয়াকে ঢাবিতে ভর্তির সুযোগ করে দিলেন জেলা প্রশাসক

rabeya-student-pic-jhenaidahঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার আর্থিক সহযোগিতা করে মেধাবী ছাত্রী রাবেয়া সুলতানার ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ভর্তি সমস্যা সমাধান করেছেন। কালীগঞ্জ উপজেলার মেধাবী ছাত্রী রাবেয়া সুলতানার অর্থের অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত মর্মে একটি সংবাদ পরিবেশন করা হয়।
সংবাদটি বিভাগীয় কমিশনার, খুলনা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ হয় এবং তিনি ঝিনাইদহ জেলা প্রশাসককে ব্যবস্থা গ্রহণে নির্দেশনা দেন। বিভাগীয় কমিশনার, খুলনা মহোদয়ের নির্দেশনায় জেলা প্রশাসক কর্তৃক রাবেয়া সুলতানার সাক্ষাৎকার গ্রহণ করা হয় এবং ভর্তি সমস্যার সমাধানে রবিবার আর্থিক অনুদানসহ সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।
পাশাপাশি সমাজের বিত্তবানদের এ ধরণের কর্মকান্ডে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। ঝিনাইদহ জেলা প্রশাসকের তাৎক্ষনিক মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ