• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অনগ্রসর ৫৩ লাখ মানুষ ভাতা পাচ্ছেন

টাকাঢাকা: সরকার বয়স্ক, দুস্থ, অসচ্ছল, অক্ষম ও দেশের অন্যান্য শ্রেণীর লোকদের সহায়তায় প্রায় ৫৩ লাখ পিছিয়ে পড়া লোককে ভাতা কর্মসূচির আওতায় এনেছে।

সমাজকল্যাণ সচিব মো. জিল্লুর রহমান সোমবার বলেন, সারাদেশের বয়স্ক, দুস্থ, অসচ্ছল, অক্ষম, চা বাগান শ্রমিক ও অন্যান্য শ্রেণীর লোকেরা এই ভাতা পাচ্ছে।
তিনি বলেন, দেশে অসচ্ছল ও অক্ষম লোকদের সমাজের মূল ধারায় নিয়ে আসতে এবং তাদের জীবনমানের উন্নয়নের জন্য দেশের এই ভাতাপ্রাপ্ত লোকের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং এই কর্মসূচিও বিস্তৃত হচ্ছে।

জিল্লুর রহমান বলেন, বাংলাদেশকে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে এবং অতিদারিদ্র্য লোকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে গোটা দেশে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী দেশের ৬৫ বছর ও তার চেয়ে বেশি বয়সের মোট ৩১ লাখ ৫০ হাজার লোক ৫শ’ টাকা করে বয়স্ক ভাতা পাচ্ছে। ১১ লাখ ৫০ হাজার দুস্থ নারী ৫শ’ টাকা করে ভাতা পাচ্ছে এবং সাত লাখ ৫০ হাজার অসচ্ছল-অক্ষম লোকও প্রত্যেকে ৬শ’ টাকা করে ভাতা পাচ্ছে।
এছাড়া সরকারি সমাজের অবহেলিত লোকদের বিশেষ করে চা বাগান শ্রমিক, হিজড়া, দলিত ও জিপসি সম্প্রদায়ের লোকদের জীবনযাত্রা ও জীবনমানের উন্নয়নেও নানা কর্মসূচি পরিচালনা করছে।

সারাদেশে সরকারিভাবে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তালাকপ্রাপ্ত নারী ভাতা, পঙ্গ ভাতা, দুস্থ নারী ভাতা, দরিদ্র গর্ভবতী নারী ভাতা, আর্থিক অক্ষম মুক্তিযোদ্ধা ভাতা, ভতুর্কিতে খোলাবাজার বিক্রয়, ভিজিডি, ভিডিএফ, টিআর, কাজের বিনিময়ে খাদ্য ও প্রোগ্রাম ফর ফ্রেন্ডলি ফুড কর্মসূচি চালু রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ