• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরের পল্লীতে শিয়ালের কামড়ে আহত ১৫

আহতদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদরের পল্লীতে শিয়ালের কামড়ে ১৫ নারী-পুরুষ আহত হয়েছেন। বুধবার বিকেলে সদর উপজেলার হরিহরপুর, তরিমপুর ও করিমুল্যাপুর গ্রামে এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে দিনাজপুর জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) সদর উপজেলার হরিহরপুর (কাওয়াপাড়া) গ্রামের মো. করিম উদ্দিনের স্ত্রী আকতারা বেগম (৫০), তরিমপুর গ্রামের সজল হক’র স্ত্রী শহর বানু (৩০), একই গ্রামের মো. জাহাঙ্গীরের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫), মকসেদুল ইসলামের স্ত্রী আহেচেনা (২৮), করিমুল্যাপুর গ্রামের আজগর আলীর স্ত্রী রাবেয়া বেগমসহ (৬০) শিয়ালের কামড়ে আহত অন্য সবাই চিকিৎসা নিয়েছেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারী-পুরুষ ও তাদের স্বজনরা জানান, বুধবার বিকেলে জমিতে কাজ করার সময় একটি শিয়াল অতর্কিতে তাদের উপর ঝাপিয়ে পড়ে শরীরের বিভিন্ন স্থানে কামড় ধান ক্ষেতের ভিতর লুকিয়ে যায়। শিয়ালটি কারো হাতে, কারো পায়ে আবারো শরীরের অন্যান্য স্থানে কামড়িয়ে আহত করে। শিয়ালের কামড়ে আহতরা বৃহস্পতিবার দিনাজপুর সদর হাসপাতালে ভ্যাকসিন নিতে আসেন। হাসপাতাল থেকে ভ্যানসিন তারা বাড়ী চলে যান। গ্রামের লোকজন শিয়ালটি ধরার জন্য খোঁকাখুজি করে পায়নি বলে তারা জানান।
শিয়ালের কামড়ে আহত করিমুল্যাপুর গ্রামের আজগর আলীর স্ত্রী রাবেয়া বেগম (৬০) জানান, কুকুর ও বিড়াল মানুষকে কামড় দিয়েছে এমন কথা শুনলেও শিয়াল মানুষকে কামড় দিয়েছে এমন কথা জীবনে কখনো শুনিনি। কিন্তু আজ আমাকে শিয়ালে কামড় দিয়ে আহত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ