• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফেঁসে গেলেন যুবলীগ নেতা!

ডিমলানীলফামারী প্রতিনিধিঃ প্রেমঘটিত ব্যাপারে এবার অভিযোগ উঠলো এক যুবলীগ নেতার বিরুদ্ধে। নীলফামারীর ডিমলার এক কলেজছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তিনি। কিন্তু সেই ছাত্রী তা প্রত্যাখান করায় তার বাবাকে মাদকদ্রব্য দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন সেই নেতা। অভিযুক্ত যুবলীগ নেতা জেনারুল ইসলাম (৩৫) খগাখড়িবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। সে ওই ইউনিয়নের দোহলপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

এলাকাবাসী জানায়, ২ সন্তানের জনক যুবলীগ নেতা জেনারুল ইসলাম ডিমলা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু ওই ছাত্রীর পরিবার তার প্রস্তাব প্রত্যাখান করে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে মেয়ের বাবাকে ফাঁসানোর জন্য বুধবার সন্ধ্যায় তাদের বাড়িতে ২৫ পিস ইয়াবা ও ২০ পুড়িয়া গাঁজা রেখে আসেন। ওই নেতার দেয়া খবরে ওই রাতেই ডিমলা থানার এসআই শাহাবুদ্দিন পুলিশ নিয়ে সেখানে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা উদ্ধার করেন। কিন্তু সে সময় যুবলীগ নেতা জেনারুলও পুলিশের সঙ্গে ছিলেন। পরে ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে জেনারুলকেও আটক করে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবীর অভিযুক্ত জেনারুল ও ওই কলেজছাত্রীকে মুখোমুখি জিজ্ঞাবাদ করলে আসল ঘটনা বেরিয়ে আসে। এ বিষয়ে এএসপি ফিরোজ কবীর জানান, বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় জেনারুল ছাত্রীর বাবাকে মাদকদ্রব্য দিয়ে ফাঁসানোর চেষ্টা করে নিজেই ফেঁসে গেছেন।

এ ব্যাপারে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, আটককৃত জেনারুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ