• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দুদের ওপর আবারো হামলা

হিন্দুসিসি ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার হিন্দু অধ্যুষিত তিনটি এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে রবিবার নাসিরনগরে ১৫টি মন্দির ও ৬০-৭০টি হিন্দু বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, উপজেলা সদরের নমশুদ্রপাড়ার পশ্চিম দিকের ফুলকিশোর সরকারের গোয়ালঘর, পাশের খোকন বিশ্বাসের রান্নাঘর, বণিকপাড়ার অমর দেবের রান্নাঘর ও বসদতঘরের কিছু অংশ, শিলপাড়ার কেশব চক্রবর্তীর রান্নাঘর ও বসতঘর, পশ্চিমপাড়ার জগন্নাথ মন্দিরের পাশের সাগর দাসের পুরাতন বাড়ির রান্নাঘর ও একটি বসতঘরে অগ্নিসংযোগ করা হয়েছে।

রাতেই স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আগুন নেভানো হয়। তবে কয়েকটি রান্নাঘর ও গোয়ালঘর পুরোপুরি পুড়ে গেছে। প্রাথমিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জেম আহমেদ। তিনি বলেন, আট থেকে ১০টি বসতঘর ও গোয়ালঘরে আগুন দেয়া হয়েছে।

সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম বলেন, পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জড়িতদের ধরতে তল্লাশি চলছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত শনিবার উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাস (৩০) তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পবিত্র কাবা শরিফের উপরে শিবমূর্তি বসিয়ে একটি পোস্ট দেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করলে পুলিশ রসরাজকে আটক করে। এ ঘটনার পর থেকেই রসরাজের ফাঁসির দাবিতে বিক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা।

ওইদিন বিকেল থেকে ওই যুবকের ফাঁসির দাবিতে স্থানীয়রা সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে। এ ঘটনায় রবিবার অন্তত ১৫টি মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এছাড়া ভাঙচুর ও লুটপাট করা হয়েছে শতাধিক ঘরবাড়িতেও।
হামলা-ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এসব ঘটনায় নাসিরনগরজুড়েই এখন হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এদিকে হিন্দুদের ঘরবাড়ি ও মন্দিরে ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে দুটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ