দুরুদ আহমেদ, মৌলীভীবাজার: জেলার সদর উপজেলার খনকপুর ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের সদস্য জমসেদ খাঁন সহ ৫ জনকে বাল্য বিবাহ অপরাধ আইনে ভ্রাম্যমান আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার।
সূত্র মতে, সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ওই ইউনিয়নের রাখা গ্রামে বাল্যবিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে ৫ জনকে গ্রেফতার করে। এরা হলেন বাল্যবিয়ে অনুষ্ঠানে উপস্থিত মেম্বার জমসেদ খাঁন, বর বাবুল মিয়া, বরের ভাই জিলু মিয়া, কনের বাবা এলাইছ মিয়া, কনে রিতা বেগম (১৩)। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন ভ্রাম্যমান আদালত বসিয়ে ৭ দিনে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।