• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাংবাদিক আশুকে আর্থিক সহযোগিতা প্রদান

asu-vaiসিসি নিউজ: ব্রেন ষ্ট্রোকে আক্রান্ত হয়ে দুই বছর ধরে বিছানায় পঙ্গুত্ব জীবনের কষ্ট বহন করছেন সাংবাদিক  আশফাক আহমেদ আশু। গত শুক্রবার সকালে শহরের নতুন বাবু পাড়ার বাসভবনে এ সাংবাদিককে দেখতে যান সৈয়দপুর রিপোটারস ক্লাব ও বিএমএসএফ সৈয়দপুর ক্লাবের সংগঠন দুটির সভাপতি মানবকন্ঠ প্রতিনিধি সাইফুল ইসলাম পলাশ ও ভোরের ডাক প্রতনিধি এম আর মহসিন। এ সময় বর্ষিয়ান সাংবাদিকের চিকিৎসার খোজ-খবর নিয়ে আর্থিক সহযোগিতায় নগদ  অর্থ তুলে দেয়া হয়। এ সময় অসুস্থ্য সাংবাদিকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অসুস্থ্য সাংবাদিকের স্ত্রী তাসলিমা আক্তার বলেন, গত ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর রাতে হটাৎ করেই অসুস্থ্য হয়ে পড়ে। এরপর স্থানিয় হাসপাতালসহ রংপুর  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি  করি। তবে চিকিৎসার ব্যায় ভার সংকুলান না হওয়ায় বাড়িতে রাখা হয়েছে। কথা বলতে পারেন না। একপাশ অবচেতন  শরির নিয়ে কষ্টে হাটা চলা করলেও এখন আর সেটিও পারছেন না। এ সাংবাদিকের কন্যা আইরিন বলেন, বর্তমানে বাবা রংপুরের নিউরোলজিষ্ট ডাঃ সুকুমর মজুমদারের তত্বাবধানে আছেন।
তবে ্ যে পত্রিকায় দির্ঘ এক যুগ ধরে কাজ করছিলেন সংশ্লিষ্ট কেহই খবর রাখেন নি। এমন কি মোবাইল করেও কেহ পরিবারটির প্রতি সহানুভুতি প্রকাশ করেন নি বলে ক্ষোভ প্রকাশ করেন এ সাংবাদিক কন্যা।
প্রতিবেশিরা  জানান,পরিবারের আয়ের একমাত্র ব্যাক্তি ছিলেন  এ সাংবাদিক। তার অসুস্থ্যতায় এখন পরিবারটি চড়ম কষ্টে দিন যাপন করছে। এক মাত্র  কলেজ পড়–য়া মেধাবি মেয়ে প্রাইভেট পড়িয়ে যা পায় তা দিয়ে বাবার  চিকিৎসা, খাওয়া, লেখা পড়ার খড়চ চালাতে হচ্ছে সাংবাদিক পরিবারটিকে। এতে প্রায়ই দিনই অর্ধ কিংবা পুরোদিন উপোষ কাটোতে হয়। এসব কথা বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন সাংবাদিকের স্ত্রী-সন্তানরা। এ সময় সৈয়দপুর রিপোটারস ক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এম আর মহসিন সাংবাদিক পরিবারকে নানাভাবে সান্তনা দেন। তিনি বলেন, এ পেশায় উপজেলা কিংবা জেলা প্রতিনিধিদের কোন সম্মানি দেয়ার ব্যাবস্থা করেন নি সংশ্লিষ্টরা। কিংবা কল্যান ভাতাও জোটেনা। শুধু ঢাকায় কমিটি হয়। সুবিধা ভোগিরা লবিং করে দুস্থ্য ও পঙ্গুদের অধিকারটুকু কেড়ে নিচ্ছেন। ত্ইা চেস্টা থাকবে মাননিয় প্রধানমন্ত্রি যাতে পঙ্গু সাংবাদিক আশু ভাইয়ের প্রতি নজর দেন। একই কথা বলেন সংগঠন দুটির  সভাপতি মোঃ সাইফুল ইসলাম পলাশ। তিনি বলেন, বাংলাদেশ সরকার বর্তমানে অসুস্থ্য ও পঙ্গু সাংবাদিকদের প্রতিবছর যে আর্থিক অনুদান দিচ্ছেন এর আওতায় যেন দৈনিক বগুড়ার নীলফামারী প্রতিনিধি  আশফাক আহমেদ আশু পড়েন।সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছে আবেদন করার যথাযথ ব্যবস্থা নেযা হবে সংগঠনের পক্ষ হতে। তবে ব্যাক্তিগত ভাবেএবং  স্থানিয় সংগঠন দুটি বরাবরই তার পাশে সবসময় থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ