• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিভিন্ন স্থানে জাতীয় সমবায় দিবস পালিত

somobay-05কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে ৪৫তম জাতীয় সমবায় দিবস ২০১৬ পালিত হয়েছে। ‘সমবায়ের দর্শণ টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্যটিকে সামনে রেখে শনিবার দুপুর ১২টায় উপজেলা সমবায় বিভাগের আয়োজনে ৪৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত। র‌্যালিটি উপজেলা চত্বর হতে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমুহ প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ইউ.সি.সি এ লিঃমিঃ এর চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ আরোজ উল্লাহ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আবু সাঈদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফজলার রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম, আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউ.সি.সি এ লিঃ সভাপতি মোঃ ওসমান গণি, ৪নং তাড়গাও ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক মোঃ কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় মিত্র। উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মোঃ আসিফ রেজা রুবেল ও অন্যান্য নেতৃবৃন্দ।

ফুলবাড়ী প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়। শনিবার ৪৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে, উপজেলা প্রশাসন ও  সমবায় অধিদপ্তরের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সমবায় দিবস উপলক্ষে সকাল ১০ টায় ফুলবাড়ী উপজেলা চত্তর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়, র‌্যালীটি পৌরশহর প্রদক্ষিন করে পুনরায় উপজেলা চত্তরে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই কোরআন তেলওয়াত করেন হাফেজ মোঃ আনোয়ার হোসেন। গীতা পাঠ করেন মমতা ব্যানার্জী। বাইবেল পাঠ করেন জোসেফ মার্ডী। আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্ত্বে , প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদ আলী , কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন, বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের প্রভাষক গোলাম কিবরিয়া, স্থানীয় বেসরকারী সংস্থা বেসিক এর নির্বাহী পরিচালক শ্যামল দত্ত। এছাড়া অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন এলুয়াড়ী মহিলা সমিতির সভানেত্রী সৌসুমী বেগম, কাজিহাল মহিলা সমিতির সভানেত্রী নিলুফা ইয়াসমীন, শিবনগর মৎস্যজিবী সমিতির সভাপতি আব্দুস ছাত্তার । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোঃ মোতাহের হোসেন, গ্রাম বিকাশ কেন্দ্রর আলো প্রকল্পের গণেশ হেমব্রম, ইউনিট ম্যানেজার রবিউল ইসলাম, সিডিএফ, গোপাল চন্দ্র রায়, সিডিএফ,  ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান উজ্জল, যায়যায়দিনের ফুলবাড়ী প্রতিনিধি মোঃ রজব আলী।
র‌্যালী ও আলোচনা সভায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে, সমবায় সমিতির সদস্য, এনজিও কর্র্মী,  সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে শনিবার পালিত হলো ৪৫তম জাতীয় সমবায় দিবস ২০১৬ পালিত । এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে “সমবায়ের দর্শণ, টেকসই উন্নয়ন” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ হাসনাৎ জাম্মান চৌধুরী জজ বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্র মুক্ত, খাদ্যে স্বংয়সম্পূণ, আর্থ-সামাজিক ভাবে সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সমবায়ের মাধ্যমে সুপ্ত গ্রামবাংলাকে জাগিয়ে তুলেন যার ধারাবাহিকতায় বর্তমান শেখ হাসিনার সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে “রুপকল্প ২০২১” ঘোষনা করেছে তা বাস্তবায়নে সমবায় বিভাগ ও সমবায় সমিতি কাজ করছে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইচ চেয়ারম্যান পরিমল দে সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, উপজেলা সমবায় অফিসার মোঃ আবু নাসের, প্রমূখ। এতে অংশ নেন করতোয়া বহুর্মখী সমবায় সমিতি লিঃ, গৃহায়ন ও করতোয়া বহুর্মখী সমবায় সমিতি লিঃ, সোনাহার বগুড়াপাড়া বহুমূখী সমবায় সমিতি লিঃ, দেবীগঞ্জ মধ্যবাজার ক্ষুদ্র চাল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, দক্ষিণ শান্তিনগর একতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, ফুলবাড়ী শেখবাঁধা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ, দেবীগঞ্জ কার ও মাইক্রো চালক সমবায় সমিতি লিঃ, সমবায় অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন এনজিও কর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ