পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ’’সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে ৪৫ তম জাতীয় সমবায় দিবস-১৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শনিবার দুপুর ১২ টায় পাঁচবিবি উপজেলা পরিষদ অডিটরিয়ামে নির্বাহী অফিসার নূরউদ্দিন আল ফারুকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: সামছুল আলম দুদু। আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধের সংগঠক মো: আবু বককর সিদ্দিক মন্ডল, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো: হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহ-সভাপতি মীর রেজাউল করিম, জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি ও সমাজ সেবক আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, সমবায় অফিসার মোরাক্কাব বিয়াজুল হোসেন, স্থানীয় বন্ধন এনজিওর কো-অডিটর মো: শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লবসহ অনেকে। আলোচনা সভার পর্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সমাবেশ স্থলে সমবেত হয়। পরে উপজেলার বিভিন্ন শ্রেষ্ঠ সমবায় সমিতি গুলোকে পুরস্কৃত করা হয়।