• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে মেছো বাঘের আক্রমনে ২৩ জন আহত

সিসি ডেস্ক: দিনাজপুরের দক্ষিণ কোতয়ালীর কয়েকটি গ্রামের মানুষ বাঘ আতংকে ভুগছে। ইতিমধ্যে ওই প্রাণীর আক্রমনে ২৩ জন আহত হয়েছে। এলাকাবাসী ছাড়াও পুলিশ এবং বন বিভাগের লোকজন বাঘ ধরার অভিযান অব্যাহত রেখেছে। পাহারা বসনো হয়েছে। এনিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
করিমুল্ল্যাপুর,তরিমপুর,চাউলিয়াপাড়া,সৈয়দপুর,পানুয়াপাড়া,লালপুকুর,হরিহরপুর ও কাওয়াপাড়া সহ দক্ষিণ কোতয়ালী’র বেশ হয়েকটি গ্রামে এখন চলছে বাঘ আতংক। ইতিমধ্যে ওই প্রাণীর আক্রমনে  গবাদিপাশু ছাড়াও ২৩ জন আক্রমনের শিকার হয়েছে। আহতের এখন ভ্যাকনিসহ চিকিৎসা অব্যাহত রয়েছে।
দিন-দুপুরে হঠাৎ আমন ধানের ক্ষেত থেকে বেরিয়ে মানুষের উপর আক্রমন করছে কিছু প্রাণী। ওই প্রাণীকে মেছো বাঘ কেফবা বাঘ ডাস বলছে। আক্রমণের শিকার মো. করিম উদ্দিনের স্ত্রী আকতারা বেগম (৫০), সজল হক’র স্ত্রী শহর বানু (৩০), মো. জাহাঙ্গীরের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫), মকসেদুল ইসলামের স্ত্রী আহেচেনা (২৮), আজগর আলীর স্ত্রী রাবেয়া বেগমসহ (৬০) অন্যান্যরা জানায়,শেয়ালের মতো দেখতে খয়রি ধুসর ওই প্রানী’র মুখে বাঘের মতো ডোরাকাটা দাগ রয়েছে।
আউলিয়াপুর ইউপি’র ১ নং ওয়ার্ডের সদস্য ইলিয়াস হোনেন এবং ২ নং ওয়ার্ডের সদস্য গুলজার হোসেন জানান, নভেম্বরের ২ তারিখ থেকে এই আক্রমন শুরু হয়েছে। ইতিমধ্যে ওই প্রাণীর আক্রমনে  গবাদিপাশু ছাড়াও ২৩ জন নারী-পুরুষ আক্রমনের শিকার হয়েছে। আক্রমণের স্থান ধান ক্ষেতে ওই প্রাণী’র পায়ের ছাপও রয়েছে। দিনাজপুর সামাজিক বনবিভাগের কর্মকর্তা আব্দুস সালাম তুহিন জানান,নিরীহ গ্রামবাসী’র উপর আক্রোমণকারী ওই বাঘ ধরতে অভিযান চলছে। এ অভিযানে অংশ নিয়েছে পুলিশ,বন বিভাগের লোকজনসহ স্থানীয় জনতা। বাঘ ধরাও ফাঁদ পাতা হয়েছে। গ্রাম-বাসীরাও লাঠি-সোটা নিয়ে প্রস্তুত রয়েছে।
দিনাজপুর পুলহাট পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক বিদ্যুৎ কুমার জানান, আমরা এ ঘটনা জানার পর এলাকায় এসেছি। লোকজনকে সাহস দিচ্ছি ভয় না পাওয়ার জন্য।  ওই প্রাণীটি ধরতে আমরাও অভিযান অব্যাহত রেখেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ