• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইবি’র ভর্তি পরীক্ষার সময়সূচি

বিশ্ববিদ্যালয়সিসি নিউজ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচী প্রকাশ করা হয়েছে। রেজিস্ট্রার অফিস সূত্র এক প্রেসবার্তায় এ তথ্য জানায়।
সূত্র মতে, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর। প্রতিদিন ৪ শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ১ম শিফট, বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ২য় শিফট, দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৩য় শিফট এবং বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ৪র্থ শিফট-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি শিফটে ৬,২০০ জন পরীক্ষা দিতে পারবে।

৪ ডিসেম্বর দিনের ১ম শিফটে ধর্মতত্ত্ব অনুষদভূক্ত ‘এ’ ইউনিটের এবং বাকি ৩ শিফটে মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদভূক্ত ‘বি’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৫ ডিসেম্বর দিনের ১ম শিফটে আইন ও শরিয়াহ অনুষদভূক্ত ‘এইচ’ ইউনিটের এবং বাকি ৩ শিফটে মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদভূক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৬ ডিসেম্বর দিনের ১ম ও ২য় শিফটে ব্যবসায় প্রশাসন অনুষদভূক্ত ‘জি’ ইউনিটের এবং বাকি ২ শিফটে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ৭ ডিসেম্বর দিনের ১ম ও ২য় শিফটে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভূক্ত  ‘ই’ ইউনিটের এবং ৩য় শিফটে একই অনুষদভূক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ