রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: সরকারের ১০ টাকা মূল্যে কেজি চাল বিতরণে স্বচ্ছতা আনায়নের লক্ষ্যে সোমবার দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে ডিলার ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন-কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। ইউএনও মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন-উপজেলা চেয়ারম্যান মো.আবুল হাসেম, জেলা (ভারপ্রাপ্ত) খাদ্য নিয়ন্ত্রক মাহাবুব হাসান হাবীব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খয়বর হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান মো.কফিল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সরদার, মো. এনামুল হক, ডিলার দুলাল চন্দ্র রায়, আক্তারুল ইমাম হিরু প্রমূখ।
রাজারহাটে পুলিশ সুপারের মতবিনিময় সভা
ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগরসহ দেশের কয়েকটি স্থানে সম্প্রতি সাম্প্রদায়িক হামলার ঘটনায় রোববার বাদ মাগরিব রাজারহাট থানার আয়োজনে থানা হলরুমে অফিসার ইনচার্জ মো. আব্দুর রশিদের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রামের পুলিশ সুপার ডা. মো. তবারক উল্লা। অন্যন্যাদের মধ্যে বক্তব্য দেন- সিনিয়র এএসপি (সার্কেল) সনাতন চক্রবর্তী, জেলা পুলিশিং কমিটির সা. সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস ছালাম মাষ্টার, সা. সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান মন্ডল (চাঁদ), ইউপি চেয়ারম্যান এনামুল হক, রবীন্দ্রনাথ কর্মকার, সরকার অরুণ যদু, প্রধান শিক্ষক লুৎ্রফর রহমান আঁশু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাএলীগের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।