• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সানি লিওনকে বিয়ে করতে চান আমির!

imageবিনোদন ডেস্ক: আমির খান নাকি সানি লিওনকে বিয়ে করতে চান! এবার এভাবেই বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর বিরুদ্ধে তোপ দাগলেন কামাল আর খান। শুধু তাই নয়, আমির খানকে ‘বেশরম’ বলেও কটাক্ষ করেন কেআরকে!  এত পর্যন্ত পড়ার পর অনেকেরই চোখ কপালে উঠতে পারে। ঘটনা হল, এবারের দিওয়ালি পার্টিতে প্রাক্তন পর্ন স্টারকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমির খান। আমির খান দিওয়ালি উপলক্ষে নিজের বাড়িতে এক পার্টির আয়োজন করেছিলেন। সেখানে অন্যান্যদের সঙ্গে এসেছিলেন সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার।

পার্টি দিয়েছিলেন বলিউড তারকা অমিতাভ বচ্চন, অনিল কপূরও। কিন্তু সবার মুখে একটাই প্রশ্ন, আমিরের পার্টিতে সানি লিওন কেন? এই প্রশ্নের জবাব পেতে হলে যেতে হবে জানুযারি মাসের একটি সাক্ষাৎকারে। সেই টেলিভিশন সাক্ষাৎকারে সানিকে তাঁর অতীত নিয়ে একাধিক অসম্মানজনক প্রশ্ন করা হয়েছিল। সেখানে একটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল আমির খানের মতো অভিনেতা তাঁর সঙ্গে অভিনয় করতে রাজি হবেন কিনা। টিভি শোয়ে সানিকে হেনস্থা করায় সেই সময়ে অনেক বলিউড তারকাই সানির পাশে এসে দাঁড়িয়েছিলেন।

এই ঘটনার দিন কয়েক বাদেই আমির খান সানিকে সমর্থন জানিয়ে একটি টুইট করেছিলেন। টুইটে আমির লিখেছিলেন, ‘ আমি মনে করি সানি ওই টিভি শোয়ে ব্যক্তিত্বের সঙ্গে নিজেকে উপস্থাপন করেছে। উপস্থাপকের ব্যাপারেও একই কথা বলতে পারলে খুশি হতাম। সানির সঙ্গে কাজ করতে আমার কোনও আপত্তিই নেই। সানির অতীত নিয়েও আমার কোনওরকম সমস্যা নেই।’

সেই ঘটনার পরে গঙ্গা দিয়ে গড়িয়ে গিয়েছে অনেক জল। দিওয়ালির পার্টিতে সানি ও তাঁর স্বামী আমন্ত্রিত ছিলেন। আর এর পরেই আগুন জ্বলে ওঠে। আমিরের বিরুদ্ধে তোপ দাগেন কেআরকে। যাবতীয় ক্ষোভ উগরে দেন আমিরের বিরুদ্ধে। এমনকী, টুইট করে কেআরকে বলেছেন, ‘আমির খান যদি কিরণের সঙ্গে বিবাহবিচ্ছেদ করে সানি লিওনকে বিয়েও করে, তাহলেও অবাক হওয়ার কিছু নেই।’ একজন প্রাক্তন পর্ন স্টারের সঙ্গে আমিরের এত মাখামাখি কেন, তা নিয়েও প্রশ্ন তোলেন কেআরকে। যদিও, আমির খান বা সানি লিওন, কাউকেই এই বিষয়ে মন্তব্য করতে শোনা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ