দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার সপ্তম দিন “বাংলাদেশ ও বিশ্ব পরিচয়” বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই দিনের পরীক্ষায় ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ওই পরীক্ষায় ২ হাজার ২৯৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রাকিবুল ইসলাম জানান, ২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার সপ্তম দিনের পরীক্ষায় ২ লাখ ৯ হাজার ৯০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৭ হাজার ৬১০ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল এবং ২ হাজার ২৯৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ওই পরীক্ষায় ৩জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলা নিয়ে গঠিত এই শিক্ষা বোর্ডের ৩ হাজার ১৫৩ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৫০টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে জেএসসি পরীক্ষায় অংশ দিয়েছে।