• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর উপজেলা ব্যবসায়ী সমিতির নব-গঠিত কমিটির অভিষেক

11সিসি নিউজ: সৈয়দপুর উপজেলা ব্যবসায়ী সমিতির (রেজি: রাজ-৩০৮২) নব-গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সমিতির উপদেষ্টা ও আ’লীগ নেতা মোজাম্মেল হকের সঞ্চালয়নে এবং নব গঠিত কমিটির সভাপতি হাজী মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হয় অভিষেক অনুষ্ঠানটি।

পবিত্র কোরআন তেলাওয়াতের পর সৈয়দপুর উপজেলা ব্যবসায়ী সমিতির নব গঠিত কমিটির সদস্যদের উপস্থিত ব্যবসায়ীদের সামনে পরিচয় করানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মো: মূসা জঙ্গী। বক্তব্য রাখেন বাংলাদেশ আ’লীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আকতার হোসেন বাদল, সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিশ আলী সরকার, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মো. মোস্তফা, নির্বাহী সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক, সাবেক সিনিয়র সভাপতি আলহাজ্ব মো. ইমতিয়াজ, কাউন্সিলর শাহিন আকতার প্রমুখ।

৯ সদস্য বিশিষ্ট নব গঠিত কমিটিতে যারা রয়েছেন, সভাপতি-হাজী মো. মঞ্জুরুল ইসলাম, সহ-সভাপতি মো. জাবেদ মল্লিক, সাধারণ সম্পাদক-শেখ মো. সোহেল, সহ-সাধারণ সম্পাদক কাজী সোহেল, সাংগঠনিক সম্পাদক- মো. রেয়াজ, কোষাধ্যক্ষ-মো. মোক্তার সিদ্দিকী, দপ্তর সম্পাদক- মো. শাহাজাদা, প্রচার সম্পাদক- নাদিম আহমেদ সিদ্দিকী ও কায্যনির্বাহী সদস্য- মো. সোহেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ