• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজীউ মন্দিরে রাস উৎসব সোমবার মধ্যরাতে

কান্তজীউ মন্দিরমাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির চত্বরে শ্রী শ্রী কান্তজীউ’র (রাধাঁ-কৃষ্ণের) বিগ্রহের রাস উৎসবে যোগ দিতে শ্রী শ্রী কান্তজীউ বিগ্রহ ধর্মীয় শোভাযাত্রা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজবাড়ী হতে কান্তনগর মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে।
রোববার (১৩ নভেম্বর) সকাল ৯টায় দিনাজপুরের রাজবাড়ী মন্দির হতে সনাতন ধর্মাবলম্বী শত শত নারী-পুরুষ ভক্ত ও পুন্যার্থীর অংশ গ্রহনের মধ্য দিয়ে শ্রী শ্রী কান্তজীউ বিগ্রহ পালকীতে করে পদব্রজে যাত্রা শুরু করে। যাত্রা পথে একজন নারী ম্যাজিষ্ট্রেট’র নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে দুপুরে বিগ্রহটি কান্তনগর মন্দিরে পৌছে। পথিমধ্যে ৩টি স্থানে যাত্রা বিরতি করা হয়।
১৪ নভেম্বর সোমবার দিবাগত মধ্য রাতে শ্রী শ্রী কান্তজীউ’র (রাধাঁ-কৃষ্ণের) বিগ্রহের রাস উৎসব অনুষ্ঠিত হবে।
দিনাজপুর রাজ দেবোত্তর এষ্টেট’র এজেন্ট অমলেন্দু ভৌমিক জানান, ১৭৫২ খ্রিষ্টাব্দে মন্দির প্রতিষ্ঠার পর হতে রাজ বংশের পরিবার প্রচলিত চিরাচরিত প্রথা অনুযায়ী শ্রী শ্রী ন্মাষ্টমীর আগের দিন কান্তনগর মন্দির হতে ঢেঁপা নদীপথে নৌ-বহরে শ্রী শ্রী কান্তজীউ বিগ্রহ দিনাজপুর রাজবাড়ী মন্দিরে নিয়ে আসা হয়। আবার রাস পূর্নিমার একদিন আগে শত শত ভক্তদের অংশগ্রহণের মধ্য দিয়ে প্রচলিত নিয়ামুযায়ী কান্তনগর মন্দিরে নিয়ে যাওয়া হয়।
মন্দিরের পুজারী পুলিন সাহা জানান, ভাদ্র মাসের জন্মাষ্টমী তিথির একদিন আগে শ্রী শ্রী কান্তজীউ (রাধাঁ-কৃষ্ণ) দিনাজপুর বাজবাড়ীতে অবস্থান করে। সেখানে তিন মাস পূজা-অর্চনার পর রাস পূর্নিমার একদিন আগে রাজবাড়ী দেবোত্তর থেকে কান্তজীউ মন্দিরে নিয়ে যাওয়া হয়। এ উপলক্ষে রাজবাড়ী মন্দিরে নারীরা বিভিন্ন পূজা অর্চনা করেন এবং মা (রাধাঁ-কৃষ্ণ বিগ্রহ) কে বিদায় জানান।
এদিকে ঐতিহ্যবাহী রাস উৎসব উপলক্ষে কান্তনগর মন্দিরের বিশাল চত্বরজুড়ে মাসব্যাপী মেলা বসেছে। দেশের দুরদুরান্ত থেকে আসা পুন্যার্থীদের পদভারে মন্দির চত্তর মুখরিত হয়ে উঠেছে। সোমবার (১৪ নভেম্বর) মধ্যরাতে রাস উৎসব দর্শনে প্রায় দুই লক্ষাধিক ভক্ত-পুন্যার্থী ও দেশী-বিদেশী পর্যটকদের সমাগম ঘটবে বলে দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেট’র এজেন্ট শ্রী অমলেন্দু ভৌমিক আশা প্রকাশ করেন।
এদিতে রোববার বিকেল সাড়ে ৫টায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী মেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মো. হামিদুল আলম ও কাহারোল উপজেলা চেয়ারম্যান মো. হারুন-উর-রশিদ চৌধুরী। সভাপতিত্ব করবেন দিনাজপুর রাজ দেবোত্তর এষ্টেট’র এজেন্ট অমলেন্দু ভৌমিক।
উল্লেখ্য, উপ-মহাদেশের মধ্যে বিরল পোড়া মাটির টেরাকোটা খচিত কারুকার্য সম্বলিত কান্তনগর মন্দির দেশী বিদেশী পর্যটকদের কাছে যেমন আকর্ষনীয় তেমনি ভক্তপ্রান হিন্দু সম্প্রদায়ের কাছে তীর্থ স্থান হিসাবে চিহ্নিত হয়ে আসছে। রাস উৎসবের রাতে মন্দির আঙ্গিনায় রাত্রি যাপন করা মহাপূণ্যের কাজ ভক্তরা বিশ্বাস করেন। মাসব্যাপী মেলা উপলক্ষে মেলায় আগতদের পূণ্য অর্জনের পাশাপাশি নির্মল বিনোদনের জন্য নাম করা সার্কাস ও ধর্মীয় যাত্রাপালার আয়োজন করা হয়েছে।
এছাড়াও অসংখ্য খাবারের দোকান, মৃৎ শিল্প, কারু শিল্প, চুরি, শাখা, সিঁদুরসহ নানা ধরনের ধর্মীয় পুস্তকের দোকান বসেছে। নওগাঁ, নাটোর, বগুড়া, রাজশাহী, ফরিদপুর, বৃহত্তর দিনাজপুর-রংপুর জেলার হাজার হাজার মানুষ রাস উৎসব দর্শন করতে পার্শ¦বর্তী ভারত ও বিভিন্ন দেশের  পর্যটক এবং ভক্তবৃন্দের সমাগম ঘটেছে মেলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ