• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলিতে চোরাকারবারীদের হামলায় দুই বিজিবি সদস্য আহত

p-2হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তে মাদক চোরাকারবারীদের হামলায় দুই বিজিবি সদস্য আহত হয়েছে। আহত বিজিবি সদস্যরা হলো মোস্তাক আহম্মেদ ও ইউসুফ আলী। এসময় বিজিবি সদস্যরা আত্মরক্ষায় ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। ঘটনাস্থল থেকে তিনটি ধারলো অস্ত্রসহ ২১৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং শাওন নামের এক মাদক চোরাকারবারীকে আহত অবস্থায় আটক করা হয়। আটককৃত শাওন হিলি’র দক্ষিণ বাসুদেবপুর এলাকার গুটু মিয়ার ছেলে।

বিজিবি জানায়, সোমবার ভোর রাতে ২৫-৩০ জনের একদল মাদক চোরাকারবারী ফেন্সিডিল পাচার করে এনে দেশের অভ্যন্তরে নিয়ে যাচ্ছে। গোপন সুত্রে এমন খরব পেয়ে বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি কয়েকজন সদস্যর p-3বোয়ালদার এলাকার ধান ক্ষেতে ওৎ পেতে থাকে। এসময় মাদক চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চায়। হামলায় দুই বিজিবি সদস্য আহত হয়। বিজিবি আত্মরক্ষায় ৫ রাউন্ড গুলি বর্ষণ করে। বিজিবির গুলিতে শাওন নামের এক মাদক পায়ে গুলি বিদ্ধ হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপালে ভর্তি করা হয়। এসময় সেখান থেকে ২১৩ বোতল ফেন্সিডিলসহ তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এদিকে চোরাকারবারীদের হামলায় আহত বিজিবি সদস্যদের হাকিমপুর স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা আশঙ্কা মুক্ত বলে জানিয়েছে চিকিৎসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ