পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সকল ইউনিয়ন পরিষদের বর্তমান ও বিদায়ী চেয়ারম্যান মেম্বারদের দ্বায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে নির্বাহী অফিসার নূরউদ্দিন আল ফারুকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো: মোস্তাফিজার রহমান, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধের সংগঠক আবু বকর সিদ্দিক মন্ডল, ভাইস-চেয়ারম্যান মো: জিয়াউল ফেরদ্দৌস রাইট, মহিলা ভাইস-চেয়ারম্যান দৌলতন নাহার দোলন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো: মিছির উদ্দিন মন্ডলসহ সকল ইউপির চেয়ারম্যান মেম্বার এবং উপজেলার সকল দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠান শুরুর আগেই সভায় উপস্থিত সকলকে রজনীগন্ধ্যা ফুল দিয়ে শোভেচ্ছা জানায় অতিথিরা। পরে চেয়ারম্যান ও মেম্বারদের উদ্দ্যেসে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন সভায় উপস্থিত অতিথিরা।