• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

হাসিনাঢাকা: জলবায়ু সংক্রান্ত (কপ-২২) সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইটটি (বিজি-১০২০) হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
এরআগে স্থানীয় সময় বুধবার বিকাল সোয়া ৩টায় দেশের উদ্দেশে মারাকেশের মেনারা বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান মরক্কোর সংস্কৃতিমন্ত্রী মোহামেদ আমিন সবিহি, মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন, মরক্কো সরকার ও বাংলাদেশ দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
মরক্কোর সাবেক রাজকীয় নগরী মারাকেশে তিন দিনব্যাপী এই (কপ-২২) সম্মেলন অনুষ্ঠিত হয়।
বৈশ্বিক জলবায়ু সম্মেলন হিসেবে পরিচিত মারাকেশ সম্মেলনে বাংলাদেশসহ ৮০টি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান এবং ১১৫টি দেশের জ্যেষ্ঠ মন্ত্রীরা যোগদান করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের সঙ্গে গত মঙ্গলবার সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
শেখ হাসিনা মঙ্গলবার রাতে সম্মেলনে তার দেয়া ভাষণে জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করেন।
তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জলবায়ুজনিত অভিবাসন সমস্যা সমাধানে বৈশ্বিক উদ্যোগের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী কপ-২২ সম্মেলনে যোগদানের জন্য গত সোমবার বিকালে মরক্কোয় যান।
প্রধানমন্ত্রীর ৫৮ সদস্যের সফরসঙ্গী দলে অন্যদের মধ্যে ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ