• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পিপলস চয়েস পুরস্কারের মনোনীত প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কাবিনোদন ডেস্ক: হলিউডে অভিষেক ঘটিয়েই দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ গত বছর জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’য় মুখ্য চরিত্রে অভিনয় করে আমেরিকানদের মন জয় করেছিলেন৷
আর তার স্বীকৃতি হিসেবে ভারতীয় অভিনেত্রী জিতে নিয়েছিলেন পিপলস চয়েস অ্যাওয়ার্ড৷ এবার ফের ওই একই সিরিয়ালের সিক্যুয়েলের জন্য সেরা অভিনেত্রীদের তালিকাভুক্ত হল পিগি চপসের নাম৷
প্রিয়াঙ্কা ইদানীং যাতেই হাত দেন, তাই যেন সোনা হয়ে যায়৷ সেই কথাই ফের প্রমাণ করে দিলেন তিনি৷ হলিউডের ছোটপর্দার নামী-দামি তারকাদের হারিয়ে প্রথম বছরই বাজিমাত করেছিলেন৷
দর্শকদের চোখে দেশি গার্লই হয়েছিলেন সেরার সেরা৷ তাই পছন্দের টিভি অভিনেত্রী হিসেবে তার মাথাতেই সেরার মুকুট পরিয়ে দেওয়া হয়েছিল৷
তারপরই অস্কার পুরস্কারের মঞ্চে সঞ্চালিকার ভূমিকাতেও দেখা গিয়েছিল তাকে৷ প্রথম মরশুমের মতো ইতিমধ্যেই সুপারহিট হয়ে গিয়েছে ‘কোয়ান্টিকো’টু৷
আর সেই টিভি সিরিজের জন্যই এবার ড্রামাটিক টিভি অভিনেত্রী হিসেবে পিপলস চয়েস পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে তাকে৷
তার সঙ্গে এই বিভাগে মনোনয়ন করা হয়েছে এলেন পম্পেও, কেরি ওয়াশিংটন, ভায়োলা ডেভিস এবং তারাজি পি হেনসনের মতো জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের নাম৷ ফের হলি-তারকাদের কি টেক্কা দিতে পারবেন প্রাক্তন বিশ্বসুন্দরী? সেদিকেই তাকিয়ে তার লাখো ফ্যান৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ