• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নাগেশ্বরী ইউএনও বিরুদ্ধে পোষ্টারিং নিয়ে জরুরী সভা

kurigram-nageswari-uno-photo-17-11-16বিশেষ প্রতিনিধি, কুড়িগ্রাম: সচেতন নাগরিক এর ব্যানারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্ল্যাহর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির, স্বেচ্ছাচারীতা’র অভিযোগ এনে পোষ্টারিং করা হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এসব পোষ্টার সাটিয়ে দেয়া হয় উপজেলা সদরের বিভিন্ন দেয়ালে দেয়ালে। বুধবার সকাল হতেই তা দৃষ্টিগোচর হলে তোলপাড় শুরু হয় উপজেলা প্রশাসনে। সব শ্রেণীর মানুষ দাড়িয়ে এসব পোষ্টর পড়ে হতবাক হয়ে যান। সরকারি বেসরকারি বিভিন্ন অফিস থেকে চায়ের দোকান পর্যন্ত চলছে এর চুল চেরা বিশ্লেষণ। অনেকেই বলছেন দীর্ঘদিন পরে হলেও ইউএনও এর দুর্নীতির চিত্র প্রকাশ্যে এলো।
উদ্ভুত পরিস্থিতি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাআবু হায়াত মো. রহমতুল্ল্যাহ বুধবার বিকাল ৫টায় তার খাস কামরায় সরকারি কর্মকর্তা ও পক্ষের লোকজন নিয়ে এক জরুরী সভা ডাকে। সেখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম সরকার ও পৌর মেয়র আব্দুর রহমানও যোগদেন। সভায় ইউএনও নিজেকে নির্দোষ দাবি করে, পোষ্টারিং এ অভিযোগ গুলো প্রত্যাখ্যান করেন। তিনি দাবি করেন-একটি কুচক্রি মহল তার সুনাম খুন্ন করতে এসব অপকর্ম করছেন। মুলত নাগেশ^রীর উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে ঐ মহলটি এসব করছে।
পোষ্টারে উল্লেখিত ইউএনও এর দুর্নীতির খন্ডচিত্রে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ প্রায় ২৫ লক্ষ টাকা ঘুস নিয়ে ফেয়ার প্রাইজ এর (১০ টাকা কেজি দরে চাল বিক্রয়) চাল বিক্রয়ের ডিলার নিয়োগ, কৃষকদের বঞ্চিত করে খাদ্য গুদামে ধান, চাল, গম এর স্লিপ বিক্রি করে লক্ষ লক্ষ টাকা ও উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়োগের নামে কোটি টাকা আত্মসাত করেন চলতি বছর। এছাড়া  টাকা নিয়ে ভূমি অফিসের জমি খারিজ ও ভূমিহীনদের খাস জমি টাকা নিয়ে বিত্তবানদের নামে লিজ প্রদান করেছেন। পোষ্টারে ‘ইউএনও না ঠিকাদার’ এই শিরোনামে উল্লেখ করা হয়েছে ইউএনও গোপনে কোটেশন দিয়ে বেনামে এডিপির কোটি টাকার কাজ করেছেন। নতুন রেজি: প্রাথমিক বিদ্যালয়ের ফাইল পাশ করতে বিপুল পরিমান উৎকোচ গ্রহন করেন। নাগেশ্বরী উপজেলা পাঠাগার বন্ধ করে দিয়ে প্রায় চার হাজার বই রাতারাতি উপজেলা প্রশাসন নিয়ন্ত্রিত স্কুল এন্ড কলেজে স্থানান্তর করে পাঠকদের বন্ধ করেদেন।
নাগেশ^রী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, ইউএনও’র নামে অনিয়ম-দুর্নীতির পোষ্টারিং হওয়ায় আজ নাগেশ^রীবাসী লজ্জিত হয়েছে। তিনি দাবি করেন-ইউএনও’র অনিয়ম-দুর্নীতির অভিযোগ অপেন-সিক্রেট ব্যাপার। তিনি দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন- প্রধানমন্ত্রীর বেশেষ প্রকল্প‘ ফেয়ার প্রাইজ’ এর ৫৭জন ডিলার নিয়োগে জন প্রতি ৪০/৫০হাজার টাকা হিসাবে প্রায় ২৫ লাখ টাকা ঘুষ নিয়েছেন। নাগেশ^রীর ঐতিহ্যবাহী পাঠাগার বন্ধ করে ৪হাজার বই সড়িয়েছেন। উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজের নামে চলতি অর্থ বছরে ৫দফায় এডিপি’র ৫০লাখ টাকা বরাদ্দ দিয়েছে কোটেশনের মাধ্যমে। যার সিংহ ভাগ টাকা তিনি তার লোকজনসহ লোপাট করেছেন।
নাগেশ^রী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম সরকার ইউএনও’র বিরুদ্ধে পোষ্টারিং এর সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে জরুরী সভা করা হয়েছে। কেন এরকম হচ্ছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ