• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গোবিন্দগঞ্জে সাঁওতালদের ধান কাটার সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ

362959সিসি নিউজ: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুগারমিল এলাকায় রোপিত ধান সাঁওতালদের কাটার সুযোগ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া তারা পাট ও কলাইসহ অন্যান্য যেসব ফসল লাগিয়েছিল তা সরকার কেটে ফেললে তাও সাঁওতালদের ফেরত দিতে নির্দেশ দেয়া হয়েছে।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়।
একই সঙ্গে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় কি ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে সে বিষয়ে গাইবন্ধার ডিসি, এসপি ও গোবিন্দগঞ্জ থানার ওসিকে ২১  নভেম্বরের মধ্যে আদালতের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এসব অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি সাঁওতালদের পুনর্বাসনে ও দায়ীদের বিরুদ্ধে  কি আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
বৃহস্পতিবার রিটের পক্ষে অ্যাডভোকেট জেড আই খান পান্না শুনানি করেন। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট ওবায়দুর রহমান ও অ্যাডভোকেট কুমার দেবলু দেব।
সাঁওতালদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি চালানোর বৈধতা চ্যালেঞ্জ করে বুধবার হাইকোর্টে রিট আবেদন দায়ের করে বেসরকারি সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), অ্যাসোসিয়েশন অব ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট ও ব্রতী সমাজ কল্যাণ সংস্থা।
রিটে সাঁওতালদের জানমালের নিরাপত্তা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান এবং সাঁওতাল পল্লীতে তারা যাতে বিধি-নিষেধ ছাড়াই চলাফেরা করতে পারে সে ব্যাপারে আদালতের নির্দেশনা চাওয়া হয়।
গত ৬ নভেম্বর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের বিরোধপূর্ণ জমি নিয়ে চিনিকল শ্রমিক-কর্মচারী ও সাঁওতালদের সংঘর্ষ থামাতে গুলি চালায় পুলিশ। এতে তিন সাঁওতাল নিহত হন, আহত হন অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ