চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ দিনের পর দিন লুট হয়ে যাচ্ছে কুড়িগ্রামের চিলমারী হাসপাতালের সরকারি গাছ। কর্তিপক্ষ উদাসিন। দেখে না দেখার ভান করে চলছে প্রশাসন।
জানা গেছে, হাসপাতালের কোয়াটারে বসবাসরত কতিপয় স্টাফ ও বহিরাতগতরা ক্ষমতা দেখিয়ে প্রকাশে দিবালোকে ধিরে ধিরে দিনের পর দিন হাসপাতালের কোয়াটারের সরকারী আম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির গাছ লুট করছে। অভিযোগের পেক্ষিতে দুপুরে হাসপাতাল কোয়াটার এলাকায় গেলে ছোখে পড়ে গাছ লুটের দৃশ্য। এসময় ছবি তুলতে গেলে দ্রুত গাছ গুলো সড়িয়ে নেন কোয়াটারের বসবাসরত হাসপাতালের স্টাফ বাবুর্চি’র স্ত্রী। তারাসহ গাছটি লুটের সাথে অনেকে জরিত বলে স্থানীয়রা অভিযোগ করছেন। তিনিসহ তার পরিবারের লোকজন হাসপাতালের স্টাফ এবং প্রভাবশালী হওয়ায় মুখ খুলতে কেউ সাহস পাচ্ছে না। কিন্তু বিষয়টি নিয়ে চলছে কানাঘুষা। শুধু তিনি নয় বহিরাগত লোকজনসহ হাসপাতালের কতিপয় স্টাফরাও এই গাছ লুটের সাথে জরিত আছেন বলেও অনেকে অভিযোগ করেন। নাম না জানা সর্তে হাসপাতালের কয়েকজন স্টাফ জানান এর আগেও কয়েকটি গাছ দিবালোকেও লুট হয়েছে কিন্তু কে দিবে কার দোষ তারা আরো বলেন সকলের তো ভয় আছে। উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্তকর্তা ডাঃ রেজিনা বলেন বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে এ বিষয়ে উক্ত বাবুর্চি’র কোন বক্তব্য পাওয়া যায়নি।