নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বৈদেশিক কর্মসংস্থান ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের শিল্পকলা অডিটোরিয়ামে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।
গ্যাডো বাংলাদেশের সহযোগীতায় ও জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উদ্যোগ মনসুর আলী ওভাসীস এন্ড ট্রাভেলস প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র পরিচালক তাজুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণে গ্যাডো বাংলাদেশের সৈয়দ জাহিদ হাসান ও মনসুর আলী ওভারসীসের চেয়ারম্যান শাহ ইমরান রাখেন।
প্রশিক্ষনে সৌদি আরবে নারী গৃহকর্মী হিসেবে কর্মী পাঠানোর লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী নারীদের উদ্ধুদ্ধ করা হয়।
কর্মশালায় বেকার যুবকযুবতি, কলেজ পড়ুয়া শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণ্যমান্য বক্তিবর্গসহ পাঁশতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।