• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে পুলিশী বাধায় যুবদলের বিক্ষোভ সমাবেশ পন্ড

দিনাজপুর 1দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে পুলিশী বাঁধায় যুবদলের সমাবেশ পন্ড হয়ে যায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় যুবদল ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার (১৮ নভেম্বর) দিনাজপুর জেলা যুবদল এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সমাবেশ পন্ড হয়ে যাওয়ার পর গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদে লিপিতে জেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীল আলম বলেন, একটি সাজানো ও মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সরকার। এই গ্রেপ্তারি পরোয়ানা গণতন্ত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার শামিল। প্রতিহিংসার রাজনীতির কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
তিনি আরো বলেন, অবৈধভাবে ক্ষমতাসীন আওয়ামী সরকার তাদের নীল নকসা বাস্তবায়ন ও ক্ষমতা দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে একের পর এক হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে জিয়া পরিবার ও জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের পাঁয়তারা করছে। খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পরিকল্পনা থাকলে তা সরকারের দুঃস্বপ্নে পরিণত হবে। সরকারকে যারা এসব কুবুদ্ধি দেয়, তারা তাদের এবং সরকারের বিপদ ডেকে আনছে। কাজেই সকল ষড়যন্ত্র বাদ দিয়ে সরকার সবার অংশগ্রহণে একটি গ্রহনযোগ্য নির্বাচনের পথে হাটলে শুভবুদ্ধির পরিচয় দিবে। নচেৎ সারাদেশের যুব সমাজ ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকারের বিদায় ঘন্টা বাজিয়ে ছাড়বে।
সমাবেশে পুলিশী বাধার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদলিপি আরো বলা হয়, যারা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশকেও ভয় পায়, তারা গণতন্ত্রের শত্রু। তাদের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়। আগামী দিনে কোন সভা-সমাবেশ বা মিছিলে বাধা দিলে যুবদল এদেশের গণতন্ত্রকামী জনতাকে সাথে নিয়ে তীব্র গণপ্রতিরোধ গড়ে তুলবে।
এর আগে জেলা বিএনপি কার্যালয়ে সমাবেশ করার প্রস্তুতি নিলে সমবেত নেতাকর্মীদের পুলিশ বাধঅ দেয়। শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য বার বার পুলিশ প্রশাসনকে জানিয়েও কোন ফল হয়নি। এ নিয়ে পুলিশের সাথে যুবদল নেতৃবৃন্দের দীর্ঘ বাদানুবাদ হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোন্নাফ মুকুল, সোহেল নিশাত, যুবদল সদস্য বাদশা আলমগীর, মাহবুব আলম নিশার, আব্দুল্লাহ, কোতয়ালী যুবদলের সাবেক সভাপতি সালেহুর রহমান বাবু, যুবনেতা আব্দুস সবুর, সুমন, রতন, মেরাজ, মান্নান, জুয়েল, জনি, লিটন, সাজু, মিন্টু, সঞ্জু প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ