• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস

সিসিসিসি ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। এটিই চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজার্ভার মো. হারুনুর রশিদ জানান, গত ১৮ নভেম্বর শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। ১৯ নভেম্বর তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।
শীতের শহর হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে এবার অনেক দেরিতে শীত আসল। ১৮ নভেম্বর সন্ধ্যা থেকে শ্রীমঙ্গলে শীত অনুভুত হতে থাকে। এরপর থেকে ক্রমান্বয়ে তাপমাত্রা কমিয়ে আসে।
এদিকে শীতের আগমনী বার্তার সাথে সাথে শ্রীমঙ্গলের বাইক্কা বিলে অতিথি পাখির আগমন শুরু হয়েছে। হাইল হাওরের সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের সভাপতি মো. পিয়ার আলী জানান, আর কয়েকদিনের মধ্যে বাইক্কা বিলে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসতে শুরু করবে। এদের কিচির-মিচির শব্দে মুখর হয়ে উঠবে বাইক্কা বিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ