• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে শিশু নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে র‌্যালি

kurigram-nctf-photo-20-11-16কুড়িগ্রাম প্রতিনিধি: শিশু নির্যাতন রোধ ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে কুড়িগ্রামে শিশু একাডেমি ভিত্তিক সরকারি শিশু সংগঠন জাতীয় শিশু টাস্কফোর্স (এনসিটিএফ) র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
এ উপলক্ষে রোববার দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজ থেকে একটি র‌্যালি কলেজমোড় হয়ে আবার বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
র‌্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ হারুন-অর-রশিদ মিলন, জেলা এনসিটিএফ সভাপতি কেএম রেজওয়ানুল হক নুরনবী, সহ-সভাপতি সংগ্রামী প্রীতি বাঁধন, সাধারণ সম্পাদক আতিয়া সানজিদা স্মৃতি, শিশু গবেষক হাসনাত আলিমুন নাহিন, চাইল্ড পার্লামেন্ট সদস্য সাদিক হোসেন রাহাত, শিশু ভলান্টিয়ার মিঠুন দেব প্রমুখ।
সেভ দ্য চিলড্রেন ও প্লান বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি ও জাতীয় শিশু টাস্কফোর্স (এনসিটিএফ) অনুষ্ঠানের আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ