• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

kurigram-journalist-human-chain-photo-20-11-16কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন খাদ্যবান্ধবের মতবিনিময় সভায় সাংবাদিকদের নিয়ে আত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধ করেছেন সাংবাদিকরা।
রোববার দুপুরে রৌমারী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিকদের সঙ্গে সাধারণ মানুষও অংশ নেন। এসময় বক্তব্য রাখেন রৌমারী প্রেসক্লাবের আহ্বায়ক হুমায়ুন কবীর, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সহসভাপতি এসএম সাদিক হোসেন, সাধারণ সম্পাদক সুজাউল ইসলাম সুজা, কর্যকারী সদস্য রফিকুল ইসলাম সাজু, আমির হোসেন, আনিছুর রহমান, শাহাদৎ হোসেন প্রমূখ। বক্তরা বলেন, অনতি বিলম্বে জেলা প্রশাসক এমন আপত্তিকর বক্তব্য প্রত্যাহার না করলে আগামীতে কঠোর কর্মসূচী গ্রহন করা হবে।
প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর রৌমারীতে খাদ্যবান্ধবের ডিলারদের নিয়ে এক মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন বলেছেন, ‘৫টা নোট দিলেই আর সাংবাদিকরা লেখেন না। না দিলেই উল্টাপাল্টা রিপোর্ট করেন। আপনারা দূর্নীতি করবেন না সাংবাদিকদের টাকাও দিতে হবেনা। তিনি আরও বলেন, পত্রিকাগুলো এখন আর আগের মতো চলে না, তাই একটু রংঢং লাগিয়ে তারা লিখে পত্রিকা চালানোর ব্যবস্থা করছেন।’ এসময় ওই মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপও করা হয়। ফলে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে রৌমারী প্রেসক্লাবে তাৎক্ষনিক এক জরুরী বৈঠকে জেলা প্রশাসকের এ মন্তব্যের প্রতি তীব্র নিন্দা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ