সিসি ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশকেও থমকে দেওয়ার ক্ষমতা ছিল ওসামা বিন লাদেনের। জানেন কি সারা বিশ্বের ত্রাস এই ভয়ঙ্কর লাদেনের ভিতরেও ছিল আর পাঁচটা মানুষের মতো প্রেমিক সত্তা? আর যাঁর প্রেমে লাদেন পড়েছিল, তিনি বহু পুরুষেরই স্বপ্নসুন্দরী সানি লিয়ন।
২০১১-তে মার্কিন কম্যান্ডোদের হামলায় মারা যায় লাদেন। এদিকে পর্ন দুনিয়া থেকে বলিউডে সানি পা রাখেন ২০১২-তে। যার থেকে স্পষ্ট, নীল ছবিতে সানিকে দেখেই তাঁর প্রেমে পড়েছিল লাদেন।
লাদেন ঘনিষ্ঠ এক ব্যক্তির দাবি, সানি লিয়নকে স্বপ্নে দেখতেন লাদেন। সানিকে নিয়ে তার উন্মাদনা ছিল নাকি কোনও কিশোর প্রেমিকের মতোই।
কাজের চাপে সানির ফিল্ম দেখার সুযোগ না পেলে নাকি অস্থিরও হয়ে পড়ত সে। সত্যি মিথ্যে আর যাচাইয়ের উপায় নেই। নিজের নতুন ভক্তের নাম জানলে সানি খুশি হবেন নাকি বিব্রত, সেটা বলা যাচ্ছে না