রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম) : নির্বাচন কমিশন ঘোষিত আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে সোমবার রাজারহাট উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক জরুরী সভা সদর ইউনিয়নের হলরুমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি চাষী আলহাজ্ব আব্দুস সালাম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আদম আলী সরকার, সাংগঠনিক সম্পাদক সহ. অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল (চাঁদ), সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, ছিনাই ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলু, ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান সহ. অধ্যাপক রবীন্দ্র নাথ কর্মকার, সদর ইউপি আওয়ামীলীগের সা. সম্পাদক মো. ইউনুস আলী মন্ডল প্রমূখ। শেষে সর্বসম্মতিক্রমে উপজেলা যুব মহিলা লীগের সদস্য, এনজিও কর্মকর্তা ও মরহুম আইনজীবী আব্দুল আউয়াল সরকার-এর মেজ কন্যা সাবেরা সুলতানা হ্যাপীকে কুড়িগ্রাম সংরক্ষিত-৩ আসনে এবং উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও জেলা ছাত্রলীগের সদস্য মো. আব্দুস ছালামকে সদস্য পদে মনোনীত করা হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত প্রায় অর্ধ শতাধিক জনপ্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকগণসহ যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।