• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আদালতের নির্দেশে বুধবার ধান কাটবেন সাঁওতালরা

imagগাইবান্ধা: উচ্চ আদালতের নির্দেশে সাঁওতালরা বুধবার গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারে তাদের চাষকৃত ধান কাটা শুরু করবেন।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও চিনিকল কর্তৃপক্ষ রোপনকৃত ধান চাষ এলাকা পরিদর্শন করে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

সাঁওতালরা খামারের ৪৫ দশমিক ৫ একর জমিতে ধান রোপন করেছিলো। এরমধ্যে ৩০ একর জমির ধান কাটার উপযোগী হওয়ায় এবং উচ্চ আদালতের নির্দেশ থাকায় ধান কাটা শুরু হবে। নির্বিঘ্নে যেন সাঁওতালরা ধান কাটতে পারেন সেজন্য সকল ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, হাইকোর্ট সুযোগ রেখেছেন যদি তারা ধান কেটে নিতে চায় তাহলে সুগার মিল ধান কেটে তাদেরকে বুঝিয়ে দিবেন।
গত ৬ নভেম্বর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের বিরোধপূর্ণ জমি নিয়ে চিনিকল শ্রমিক-কর্মচারী ও সাঁওতালদের সংঘর্ষ থামাতে গুলি চালায় পুলিশ। এতে ৩ সাঁওতাল নিহত হন, আহত হন অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ