• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিলুপ্ত ছিটমহলে ভিজিডি কার্ডের উদ্বোধন

vgdবিশেষ প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অধুনালুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় ২ হাজার ৯৫০ জন নতুন অধিবাসীদের হাতে ভিজিডি কার্ড বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার  সকাল ১১ টায় এ কার্ড বিতরন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এসময় উপস্থিত দাসিয়ারছড়া বাসিদের মাঝে আনন্দের বন্যা রয়ে যায়। করতালির মধ্য দিয়ে সরকারকে অভিনন্দন জানান উপস্থিত জনতা।
অধুনালুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ভিজিডি কার্ড বিতরণ ও মহিলা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিটি নাগরিকের মতো সমান সুযোগ পাবে এই অঞ্চলের অধিবাসীরা। মহিলা বিষয়ক মন্ত্রণালয় থেকে যেসব সুযোগ সুবিধা রয়েছে তার সাথে এদেরকে সম্পৃক্ত করা হবে। এ সময় তিনি জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ ও তার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য। এবং বাল্য বিয়ে প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। শেখ হাসিনার নের্তৃত্বে সোনার বাংলাকে ডিজিটাল বাংলাদেশ নির্মাণেরও আহবান জানান।
এর আগে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে পরিচালিত ১৫টি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন করেন ।
জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অফিস যৌথভাবে আয়োজনে জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম নাছিমা বেগম, এডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী, উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহনাজ সর্দার, কুড়িগ্রাম সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি আহমেদ নাজমিন সুলতানা, পুলিশ সুপার ডা. মোহাম্মদ তবারক উল্লাহ, ফুলবাড়ী ইউএনও দেবেন্দ্র নাথ উঁরাও, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, কার্ডধারী পারুল আকতার প্রমুখ।
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী বলেন, কুড়িগ্রাম জেলায় ৩১ হাজার ৮৪৮জন মহিলাকে ভিজিডি কার্ড দেয়া হবে। এর মধ্যে ফুলবাড়ী উপজেলায় মোট ৫ হাজার ৭৯৯ জন দুস্থ: মহিলা। এছাড়াও বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় ২ হাজার ৯৫০ জন দুস্থ: মহিলাকে এই কার্ডের আওতায় আনা হয়েছে। সবার জন্য খাদ্যের নিশ্চয়তা সৃষ্টি করেছেন।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির হাত থেকে উদ্বোধনী অনুষ্ঠানে ১১ জন নারীর মাঝে  ভিজিডি কার্ড গ্রহণ করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ