সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে কর্মরত চিকিৎসক সিরাজুল ইসলাম বাবলুর লাল রংয়ের ১০০ সিসির সিটি বাজাজ মটরসাইকেল চুরি গেছে। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতাল ক্যাম্পাস থেকে চোরেরা মটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।
সূত্র মতে, প্রতিদিনের মতো সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল এর উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. সিরাজুল ইসলাম বাবলু তার ব্যবহৃত মটরসাইকেলটি হাসপাতাল ক্যাম্পাসের ভিতরে রেখে দায়িত্ব পালন করছিলেন। বেলা ২টার দিকে তিনি দেখতে পান ওই স্থানে মটরসাইকেলটি নেই। এ ব্যাপারে তিনি সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।