• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাখি রক্ষার্থে খানসামায় সেতুবন্ধনের লিফলেট বিতরন

খানসামাসিসি নিউজ: এসো পাখির বন্ধু হই, সুন্দর এ পৃথিবীকে বাঁচাই- এ স্লোগানকে সামনে রেখে ‘সেতুবন্ধন’ সংগঠনের উদ্যোগে পাখির নিরাপদ আবাসস্থল গড়ে তোলার প্রচেষ্টায় দিনাজপুর জেলার খানসামা উপজেলার পাকেরহাট শাপলা চত্তরে ২২ নভেম্বর মঙ্গলবার বিকেলে সেতুবন্ধনের উদ্যেগে পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও কর্মসূচির ধারাবাহিক অংশ হিসেবে দিনভোর আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়।
খানসামার স্থানীয় কবি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেতুবন্ধনের উপদেষ্টাা রইজ উদ্দীন রকি, সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংবাদিক আজিজার রহমান, নুর নবী ইসলাম,মোহাম্মাদ মানিক হোসেন,আফরোজ আহম্মেদ সিদ্দিকী টুইংকেল, সেতুবন্ধনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ব্রীফে’র হিসাবরক্ষক রবিউল ইসলাম প্রমুখ।
বিশেষ অতিথি সেতুবন্ধন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন জানান, বর্তমান সময়ে প্রায় ৪৩৫ প্রজাতির পাখি আমাদের দেশে বিচারণ করছে। আমরা ২০১২ সাল হতে সৈয়দপুরব্যাপী পাখি রক্ষায় এ কর্মসূচি চালাচ্ছি, আমরা অদূর ভবিষ্যতে অ পুরো নীলফামারী ,দিনাজপুর, ঠাকুঁরগাও,পঞ্চগড়,সহ পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতে এ কর্মসূচি চালিয়ে যেতে চাই। এজন্য তিনি সবার সহযোগীতা ও পরামর্শ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ