চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে মাদক সেবনের দায়ে তিন যুবকের ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সূত্রে জানাগেছে, চিলমারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ ভরটপাড়া এলাকার জনৈক দৌল্লা জোদ্দারের বসতবাড়ির পার্শ্বে ইয়াবা সেবন করার সময় হাতেনাতে তিন যুবককে আটক করে। চিলমারী মডেল থানার এস আই মোঃ মশিউর রহমান ও থানা পুলিশ কতৃক আটকৃতকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান ভ্রাম্যমান আদালতের বিচারক মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার জোড়গাছ এলাকার আলমগীর হোসেন পুত্র আব্দুলাহ আল গালিব নাহিদ(২৩), মতিয়ার রহমানের পুত্র আলমগীর হোসেন(২২) এবং রাজু মিয়ার পুত্র লতিফুল খাবির নয়ন(২২) কে মাদক আইনে জন প্রতি ১হাজার করে ৩ হাজার টাকা জরিমান করেন।