• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মিয়ানমারে গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

dinajpur-25-11-201602দিনাজপুর প্রতিনিধি: মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে দিনাজপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখা।
শুক্রবার (২৫ নভেম্বর) বাদ জুমা দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখা’র সভাপতি মাওলানা মো. সোহরাব হোসাইন’র নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইনস্টিটিউট মাঠে গিয়ে শেষ হয়।
এর আগে জুমার নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ থেকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীসহ ধর্মপ্রাণ মুসলমানরা  ইনস্টিটিউট মাঠে মিছিল ও সমাবেশে যোগ দেয়।
মিছিলে জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী আইনজীবী পরিষদ, ইসলামী সাংস্কৃতিক জোটসহ দিনাজপুরের তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।
এ সময় নেতৃবৃন্দ মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতনের তীব্র নিন্দা জানান। তারা রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন বন্ধে আন্তর্জাতিকভাবে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান।
মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মুফতি আব্দুল বাসেদ, সেক্রেটারী মুফতী মাওলানা খায়রুজ্জামান, বিশিষ্ট আলেম মাওলানা মো. রেজাউল করিম, মাওলানা মো. শরীফুল ইসলাম, মাওলানা মো. জামাল উদ্দীন, মাওলানা মো. জোবায়ের সাঈদ, মুফতী মাওলানা মো. আশফাক, মাওলানা মো. নূরুল হুদা, মাওলানা ওমর ফারুক, মাওলানা মুনতাসির আহমদ, মাওলানা মো. আজিজুল হক, মাওলানা মো. মহসিন আলীসহ শহরের বিভিন্ন মসজিদের খতিব, ইমাম-মোয়াজ্জেন ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
মিছিল শেষে রোহিঙ্গা মুসলমানসহ বিশে^র সকল নির্যাতিত মুসলমানদের শান্তি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা  করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখা’র সভাপতি মাওলানা মো. সোহরাব হোসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ