• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি’

বঙ্গবন্ধুসিসি ডেস্ক: ‘আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি’- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমান সম্পর্কে এমনই মন্তব্য করেছিলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রো। ১৯৭৩ সালে আলজিয়ার্স জোট নিরপেক্ষ সন্মেলনে বঙ্গবন্ধুর সাথে সাক্ষাতের পর তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘আমি হিমালয় দেখিনি। কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনিই হিমালয়। এভাবেই আমার হিমালয় দেখার অভিজ্ঞতা অর্জিত হয়েছে।’

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, কিউবার সাম্যবাদী বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১০টায় মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯০ বছর। কিউবার বর্তমান প্রেসিডেন্ট ও ফিদেল কাস্ত্রোর ভাই রাউল কাস্ত্রো রাষ্ট্রীয় টেলিভিশনে তার মৃত্যুর খবর জানান।

প্রায় অর্ধশতাব্দী ধরে একদলীয় কিউবার শাসন ক্ষমতায় ছিলেন ফিদেল কাস্ত্রো। বিশ্বে যখন কমিউনিস্ট সরকারগুলো ধসে পড়ছে ঠিক তখন কমিউনিস্ট ব্যবস্থার বৃহত্তম শত্রু বলে পরিচিত যুক্তরাষ্ট্রের দোরগোড়াতেই সমাজতন্ত্রের ধ্বজা তুলে ধরে রেখেছিলেন তিনি।

তার সমর্থকেরা তাকে সমাজতন্ত্রের চ্যাম্পিয়ন হিসেবে দেখতেন। তারা মনে করতেন, ফিদেল কাস্ত্রো জনগণের কাছে কিউবাকে ফেরত দিয়েছিলেন। তবে বিরোধীদের প্রতি চরম দমন-পীড়নের অভিযোগও আছে তার বিরুদ্ধে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ