ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ার কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এক কলেজশিক্ষকসহ ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সহকারী অধ্যাপক আবুল কালাম ও পথচারী সফর আলী। এই ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ কমপক্ষে ৫০জন আহত হয়েছেন। রোববার বিকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় যমুনা টেলিভিশনের ক্যামেরা পারসন দেলোয়ার হোসেন আহত হয়েছেন। ঘটনাস্থলকে ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।