• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ইটভাটা কেড়ে নিল মোনালিসার প্রাণ

মৃত্যুবিশেষ প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ইটভাটার কুয়ায় পড়ে মৃত্যু হয়েছে মোনালিসা (৮) নামের ২য় শ্রেণির শিক্ষার্থী। রবিবার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া মুন্সিপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, মুন্সিপাড়া গ্রামের মোতালেবের কন্যা আনন্দ স্কুলের ২য় শ্রেণির ছাত্রী মোনালিসা বাড়ির পাশে মাঠে সুরেশ সিংহানিয়ার ইটভাটায় ইট তৈরির কাদা করার জন্য খোড়ানো কুয়ায় পা পিছলে পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন তাকে কুয়ায় ভাসতে দেখে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তার মৃত্যুর খবর শুনে এলাকায় এক শোকের ছায়া নেমে আসে।
এলাকাবাসীর দাবি এর আগেও ইটভাটায় এ ধরনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মোনালিসার মত অনেকের মৃত্যু ঘটেছে। কতিপয় ইটভাটার মালিকদের কারসাজির কারণে এরকম অনেক অকাল মৃত্যু ঘটেছে। অথচ ইটভাটার মালিকরা একটু সজাগ হলেই এ ঘটনা ঘটবে না বলে এলাকাবাসী জানায়। বিষয়টি নিশ্চিত করেছেন কামারপুকুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লোকমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ