• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাঁদপুরে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও প্রেমিকের ফাঁসির আদেশ

img_0176শরীফুল ইসলাম, চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বিষ্ণূপুর গ্রামে স্বামী হত্যা মামলায় স্ত্রী শিল্পী বেগম ও তার প্রেমিক কবির গাজীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মামুনুর রশিদ তিনি এ’রায় প্রদান করেন। রায়ে শিল্পী বেগম ও তার প্রেমিক কবির গাজীকে ৩০২ ধারায় ফাঁসির আদেশ এবং ২০১ ধারায় ৭ বছর জেল এবং ১০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদন্ড প্রদান করে আদালত।
মামলা তথ্য সূত্রে জানা যায়, স্ত্রীর পরকিয়ার বলি হয়েই খুন হয়েছিলো সৌদী প্রবাসী কলমতর গাজী। নিখোঁজের ৪দিন পর কলমতর গাজী (৩৮) নামের ওই যুবকের লাশ তার ঘরের গোসলখানার পিছনের একটি বাগান থেকে মাটি চাপা অবস্থায় উদ্ধার করে পুলিশ। নিহত কলমতর গাজী দুই সন্তানের জনক এবং সে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কলন্দার বাড়ির ছমির গাজীর ছেলে।
ওই রাতে কলমতর গাজীকে তার স্ত্রী শিল্পী বেগম ও তার গৃহশিক্ষক কথিত প্রেমিক কবির গাজী মিলে নিজের ঘরে ঘুমের ভেতর এলো পাতারি কুপিয়ে হত্যা করে। এরপর মৃতদেহ বাড়ির গোসলখানার পাশের একটি বাগানে মাটি চাপা দেয়। পরে সে নিজেই পরদিন স্বামী নিখোঁজ বলে চাঁদপুর মডেল থানায় একটি জিডি করে। পুলিশ সেই জিডির সূত্র ধরে এলাকার মানুষের সহায্যে প্রেমিক কবির গাজীকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ওই দিনই বিকেলে কলমতর গাজীর মৃহদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসে।
পরবর্তীতে ওই দিন রাতেই কলতমর গাজীর স্ত্রী শিল্পী বেগমকেও গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর শিল্পী স্বীকার করে সে ও তার প্রেমিক কবির মিলে স্বামীকে ২০১৩ সালের ৭ জুলাই আনুমানিক রাত ১ টার দিকে কুপিয়ে হত্যা করে। হত্যার ৪ মাস আগে শিল্পি বেগমের স্বামী ছুটিতে  সৌদী আরব থেকে সদর উপজেলার বিষ্ণূপুর গ্রামের বাড়িতে আসে।
জানা যায়, শিল্পীর প্রেমিক কবির গাজী তাদের ঘরে তার ছেলেকে দির্ঘদিন ধরে প্রাইভেট পড়াতো। এর ফাঁকে কবিরর সাথে প্রবাসী স্ত্রী শিল্পীর সাথে পরকিয়া প্রেম চলছিল। পরকিয়া প্রেমে জের ধরেই প্রেমিক কবির আর প্রেমিকা শিল্পি বেগম রাতের আধারে প্রবাসী কলমতর গাজীকে কুপিয়ে নির্মম ভাবে কত্যা করে।
এদিকে এই হত্যা মামলার ঘটনায় ১০১৩ সালের ১১ জুলাই চাঁদপুর সদর মডেল থানার এসআই মানিক মিয়া দু’জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। ২০১৪ সালের ১৭ এপ্রিল আদালতে এই মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত ২৪ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে সোমবার স্বামী হত্যা মামলায় স্ত্রী শিল্পী বেগম ও তার প্রেমিক কবির গাজীকে ফাঁসির আদেশ প্রদান করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মামুনুর রশিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ