• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে সাড়ে ৫ হাজার লিটার চোলাই মদ উদ্ধার

উদ্ধারদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদরের পল্লীতে গত দু’দিনে অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকা মূল্যের সাড়ে ৫ লিটার চোলাই মদ উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাঃ যোবায়ের রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উদ্ধারকৃত চোলাই মদ ও মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়।
সোমবার (২৮ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাঃ যোবায়ের রহমানের নেতৃত্বে কোতয়ালী থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় উত্তর গোবিন্দপুর পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন গীর্জার পাশের বাঁশঝাড় ও কবরস্থান এলাকায় মাটিতে পুতে রাখা অবস্থায় ৫ হাজার ৪৫০ লিটার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোলাই মদের আনুমানিক মূল্য ১০ লাখ ৯০ হাজার টাকা বলে জানায় ভ্রাম্যমান আদালত।
পরে উদ্ধারকৃত মদ ও মদ তৈরীর উপকরণগুলো গুড়িয়ে দেন ভ্রাম্যমান আদালত মদ। এ সময় দিনাজপুর কোতয়ালী থানার এসআই বিপ্লব সরদার, মো. নজরুল ইসলাম, মাহমুদুল হাসান, নয়ন চন্দ্র ধর, আব্দুস সবুর মিয়া, এএসআই মন্টু মিয়া, আসাদুজ্জামান, পলাশ চন্দ্র বর্মণসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৭ নভেম্বর একই এলাকার রাণীগঞ্জ মোড়স্থ আনন্দপাড়া গ্রাম থেকে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের সাড়ে ৬ হাজার লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস করে ভ্রাম্যমান আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ