• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

৭৫ বছরের বর, ২০ বছরের কনে !

dinajpur-osomo-biea-picবিশেষ প্রতিনিধি: আসলে বিয়ে করতে বয়স যে প্রতিবন্ধকতা নয়, সেকথা আবারো প্রমান করলেন ৭৫ বছর বয়সি দিনাজপুরের হিলি- হাকিমপুর উপজেলা চেয়ারম্যান ও থানা বিএনপির সভাপতি আকরাম হোসেন মন্ডল। দীর্ঘ সময় পাড়ি দিয়ে শেষ বয়সে এসে তিনি আবারও বিয়ে করলেন ২০ বছর বয়সী এক তরুনীকে। এটি তার দ্বিতীয় বিয়ে।
হিলি’র রাজধানীমোড় এলাকার গোলাম মোস্তফা’র ২০ বছর বয়সী মেয়ে দিপি আকতার এর সাথে ৫ লাখ ১ টাকা দেনমোহরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোমবার রাত ৮টায় ।বিয়ের খবরটি নিশ্চিত করেছেন আকরাম হোসেন মন্ডল নিজেই।
স্থানীয়রা জানান, বিয়েটি অনুষ্ঠিত হয় কন্যার বাড়িতে রাজধানী মোড় এলাকায়। নগদ ১ লাখ টাকা মোহরানা পরিশোধ এবং ৪ লাখ টাকা বাঁকিতে উভয়ের সম্মতি ক্রমে বিয়ে পড়ানো হয়। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সহ ১৮-২০ জন বরযাত্রী বিয়েতে অংশ গ্রহন করে। এ দিকে বিয়ের খবর রাতেই ছড়িয়ে পড়লে বর-কনেকে দেখার জন্য বিয়ে বাড়িতে ভীড় জমাতে থাকেন উৎসুক জনতা। অসম এ বিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিশেষ করে বৃদ্ধ বর জনপ্রতিনিধি হওয়ায়,বিয়ের ঘটনাটি নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ